School Logo
আজমপুর মাধ্যমিক বিদ্যালয়
Azampur Secondary School
ডাকঘর: আমলা সদরপুর, উপজেলা: মিরপুর, জেলা: কুষ্টিয়া
Board Logo
জরুরি নোটিশ
পরিচালনা পর্ষদের পক্ষ থেকে

সভাপতির বাণী

আজমপুর মাধ্যমিক বিদ্যালয়-এর শিক্ষা ও উন্নয়নের অগ্রযাত্রায় স্বাগত

শুভেচ্ছা ও বাণী

বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে প্রবেশ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আজমপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানে ওয়েবসাইট তৈরির এই উদ্যোগটি আমি স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি এই ওয়েবসাইট চালু করার ফলে যেকোনো তথ্য সম্পর্কে খুব সহজে অবগত হতে পারবে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ করার স্বপ্ন বাস্তবায়ন করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমি বিশ্বাস করি শিক্ষাঅবশ্যই আলো শিক্ষাই শক্তি শিক্ষায় মুক্তি শিক্ষায় জীবন। যেকোনো দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে সে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি সে দেশ তত বেশি উন্নত। তাই উন্নত জাতি ও দেশ গঠনে
সুশিক্ষিত নাগরিক তৈরি করা আবশ্যক। ১৯৮৫ সালের ৬ সেপ্টেম্বর এক একর ৫৯শতক জমি নিয়ে প্রকৃতির এক সুন্দর মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান। ক্রীড়া সাহিত্য সংস্কৃতি এবং পরীক্ষায় ভালো ফলাফলের জন্য যথেষ্ট সুনাম অর্জন করেছে প্রতিষ্ঠানটি আধুনিক মানের ডিজিটাল কম্পিউটার ল্যাব লাইব্রেরী সহ সকল আধুনিক সুব্যবস্থা আছে এই প্রতিষ্ঠানে। সর্বোপরি আছে এক ঝাঁক সুদক্ষ শিক্ষক শিক্ষিকা। কার কারিগর যাদের জ্ঞানের পরশে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করে। আমি আশা করি এই প্রতিষ্ঠানটি এলাকার মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রূপ লাভ করবে ইনশাল্লাহ।