📢 জরুরী নোটিশ
৬ষ্ঠ হতে ৯ম শ্রেণিতে ভর্তি চলছে
Headmaster

আ.স.ম পারভেজ

প্রধান শিক্ষক


আজমপুর মাধ্যমিক বিদ্যালয়

আজমপুর মাধ্যমিক বিদ্যালয়

আমলা সদরপুর, মিরপুর, কুষ্টিয়া।
তারিখ: 20-02-2026
প্রধান শিক্ষক-এর বাণী
আজমপুর মাধ্যমিক বিদ্যালয়ে একটি ডায়নামিক ওয়েবসাইট চালু করা হয়েছে। যা অত্যন্ত যুগ উপযোগী ও বাস্তবধর্মী। ডায়নামিক ওয়েবসাইট চালু করার ফলে তথ্যপ্রযুক্তির যুগের সাথে তাল মিলানো ও ডিজিটাল বাংলাদেশ গড়ার সহজতর হবে। যেকোনো ব্যক্তি অতি সহজেই এই ওয়েবসাইট হতে প্রতিষ্ঠান তথ্যসমূহ পেয়ে যাবেন। আজমপুর মাধ্যমিক বিদ্যালয়টি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের প্রত্যন্ত এলাকার গ্রাম নওদা আজমপুরে ১৯৮৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটি প্রকৃতির এক সুন্দর মনোরম নিরিবিলি কোলাহলমুক্ত শান্ত পরিবেশে অবস্থিত। এখানকার সবুজ ও প্রাকৃতিক পরিবেশ আমাদের একান্ত আপন। প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনাম ও কৃতিত্বের সাথে পরিচালিত হয়ে আসছে। ক্রীড়া সাহিত্য সংস্কৃতি এবং পরীক্ষার ভালো ফলাফলের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সুনাম অর্জন করেছে।প্রতিষ্ঠা লগ্ন থেকে বিদ্যালয়টি 1.59 একর জমি স্থায়ী ও চলতি তহবিলের পর্যাপ্ত অর্থ আধুনিক মানের লাইব্রেরী ডিজিটাল কম্পিউটার ল্যাব ইন্টারনেট কানেকশন সহ দক্ষ শিক্ষক স্টাফ সহ শিক্ষার সকল সুব্যবস্থা প্রতিষ্ঠানটির স্থায়িত্বের প্রতিফলন ঘটায়। প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতির প্রত্যক্ষ দিকনির্দেশনায় এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিষ্ঠাবান শিক্ষকের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি অধিকতর সুষ্ঠু ও সুশৃংখলভাবে পরিচালিত হচ্ছে। তথ্যপ্রযুক্তির যুগে প্রবেশ ও ডিজিটাল বাংলাদেশ করার স্বপ্ন বাস্তবায়নে প্রতিষ্ঠানের নিজস্ব একটি ডায়নামিক ওয়েবসাইট চালু হয়েছে। এই ওয়েবসাইট চালু করতে পেরে আমি খুবই আনন্দিত এবং যারা এই ওয়েবসাইট চালু করতে সার্বিক সহযোগিতা করেছেন তাদের জানাই কৃতজ্ঞতা। ডায়নামিক ওয়েবসাইট চালু করার ফলে প্রতিষ্ঠান আরও সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা আমি বদ্ধপরিকর। আশা করছি প্রতিষ্ঠানটি অত্র এলাকায় একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হোন।